চট্টগ্রামের কোম্পানী কর অধিক্ষেত্র

টেবিল দেখতে ডানে-বামে স্ক্রল করুন
সার্কেলের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর অধিক্ষেত্র
সার্কেল-৪৫(কোম্পানিজ), কর অঞ্চল-৩, চট্টগ্রাম
সরকারী কার্য ভবন-২ (৪র্থ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
আলাপনীঃ ০২৩৩৩৩২১৭৮৯

কোম্পানিজ অধিক্ষেত্র:

চট্টগ্রাম সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার ‘এম’ (M) দ্বারা শুরু লিমিটেড কোম্পানি এবং উল্লিখিত কোম্পানি সমূহের বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ. ব্যতীত)।

সার্কেল-৪৬(কোম্পানিজ), কর অঞ্চল-৩, চট্টগ্রাম
সরকারী কার্য ভবন-২ (৪র্থ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
আলাপনীঃ ০২৩৩৩৩২১৬৬১

১. কোম্পানিজ অধিক্ষেত্র:

চট্টগ্রাম সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার ‘এইচ’ (H) দ্বারা শুরু লিমিটেড কোম্পানি এবং উল্লিখিত কোম্পানি সমূহের বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ. ব্যতীত);

২. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর কর মামলা।

সার্কেল-৫১(কোম্পানিজ), কর অঞ্চল-৩, চট্টগ্রাম
প্যালিকন মেহজাবিন (২য় তলা), রোড নং-০২, সিডিএ আ/এ,আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
আলাপনীঃ ০২৩৩৩৩২৪২০০

(১) কোম্পানীজ অধিক্ষেত্র:

চট্টগ্রাম সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার ‘জি’ (G) দ্বারা শুরু লিমিটেড কোম্পানি এবং উল্লিখিত কোম্পানি সমূহের বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ. ব্যতীত)।

(২) পর্যায় নির্বিশেষে চট্টগ্রাম সিভিল জেলার সকল :

স্বায়ত্তশাসিত সংস্থা (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং চট্টগ্রাম ওয়াসা ব্যতীত) -এর কর মামলা সমূহ।

(৩) পর্যায় নির্বিশেষে চট্টগ্রাম সিভিল জেলার সকল:

(ক) ক্লাব; (খ) ষ্টিভেডোরিং; (ক) কন্টেইনার ইয়ার্ড; এবং (খ) রিকন্ডিশন গাড়ী; সংস্থা, স্বত্বাধিকারী, অংশীদার, পরিচালকবৃন্দের কর মামলাসমূহ। 

সার্কেল-৫২ (কোম্পানিজ), কর অঞ্চল-৩, চট্টগ্রাম
সরকারী কার্য ভবন-২ (৪র্থ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
আলাপনীঃ ০২৩৩৩৩২২৩৮১

(১) চট্টগ্রাম সিভিল জেলার সকল সিএন্ডএফ এজেন্ট কোম্পানি ও তাদের পরিচালকবৃন্দ (এল.টি.ইউ. ব্যতীত)।

(২) রাঙ্গামাটি সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত এরূপ সকল লিমিটেড কোম্পানি এবং উল্লিখিত কোম্পানি সমূহের বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ. ব্যতীত)।

(৩) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ওয়াসা এর কর মামলা।

(৪) ভৌগোলিক অধিক্ষেত্র:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ওয়ার্ড নং-৩৫ (বক্সিরহাট) এর খাতুনগঞ্জ এলাকার সোনামিয়া মার্কেট, ২৫৪, খাতুনগঞ্জ; আনন্দ মার্কেট- ১৭২, খাতুনগঞ্জ এবং চাক্তাই এর সকল কর মামলা সমূহ।

সার্কেল-৫৭(কোম্পানিজ), কর অঞ্চল-৩, চট্টগ্রাম
প্যালিকন মেহজাবিন (৯ম তলা), রোড নং-০২, সিডিএ আ/এ, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
আলাপনীঃ ০২৩৩৩৩১১৩১৩

কোম্পানিজ অধিক্ষেত্র:

চট্টগ্রাম সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার ‘এফ’ (F) দ্বারা শুরু লিমিটেড কোম্পানি এবং উল্লিখিত কোম্পানি সমূহের বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ. ব্যতীত)।

১. কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভুক্ত হওয়ার যোগ্য কোন এলাকা, ব্যক্তি, ফার্ম (লিমিটেড কোম্পানি ব্যতীত) ইত্যাদি যদি বাদ পড়ে এবং পরবর্তীতে প্রণীধানযোগ্য হয় তবে তা সার্কেল-৬৩ এর অধিক্ষেত্রভুক্ত বলে গণ্য হবে।

২. কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভুক্ত হওয়ার যোগ্য কোন লিমিটেড কোম্পানি করদাতা যদি বাদ পড়ে এবং পরবর্তীতে প্রণীধানযোগ্য হয় তবে তা সার্কেল-৫২(কোম্পানিজ) এর অধিক্ষেত্রভুক্ত বলে গণ্য হবে।