রাজস্ব ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম চালু করেছে। ই-গভর্নেন্সের সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের সুযোগ কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
আমাদের লক্ষ্য, প্রতিটি করদাতা যেন নিজের আয়কর অধিক্ষেত্র সম্পর্কে অবগত হয়ে সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল ও করদায় নিরূপণ করতে পারেন। এ উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে আয়করসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা, পরামর্শ, ফরম এবং আয়কর আইনের নির্দিষ্ট ধারা খুঁজে পাওয়ার জন্য পৃথক সার্চ সুবিধা সংযোজন করা হয়েছে।
আমরা একটি স্বচ্ছ, সহজ ও করদাতাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রত্যয়ী, যেখানে করদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে উৎসাহিত হবেন। করদাতা ও কর প্রশাসনের মধ্যকার দূরত্ব কমিয়ে জনগণের আস্থা বৃদ্ধি এবং অধিকসংখ্যক নাগরিককে করজালের আওতায় আনাই আমাদের অন্যতম লক্ষ্য।
প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্য তথ্য এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে আয়কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করাই আমাদের অঙ্গীকার।
কর কমিশনার
কর অঞ্চল-৩, চট্টগ্রাম