ইভেন্ট তারিখ: ৩০/০১/২০১৭
পাবলিশ তারিখ: ৩০-০১-২০১৭
কর অঞ্চল-৩, চট্টগ্রামের মাননীয় কর কমিশনার জনাব মোঃ মোতাহের হোসেন এর নির্দেশে এবং মাননীয় অতিরিক্ত কর কমিশনার বেগম সফিনা জাহান এর তত্ত্বাবধানে আজ হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভা ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের ইটিআইএন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কর অঞ্চল-৩, চট্টগ্রামের এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সহকারী কর কমিশনার জনাব হাইসিংঅং মার্মা। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব আরিফুল ইসলাম সরদার।